পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের রাজনীতিতে কি এক দীর্ঘস্থায়ী অধ্যায়ের অবসান হতে চলেছে? এই নিয়েই প্রশাসনিক অলিন্দে চলছে জোর গুঞ্জন। মুখ্যমন্ত্রী পদ ছেড়ে এবার দিল্লির সংসদীয় রাজনীতিতে বা রাজ্যসভায় যেতে পারেন নীতীশ কুমার। এমনটাই জল্পনা শুরু হয়েছে।
আর নীতীশ শূন্যস্থান পূর্ণ করতে পারেন বিজেপির কোনো হেভিওয়েট নেতা। এই রদবদলের হাত ধরে নীতীশ-পুত্র নিশান্ত কুমারেরও সক্রিয় রাজনীতিতে অভিষেক হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।আরও পড়ুন:
আরও পড়ুন:
নীতীশ কুমারের ঘনিষ্ঠ মহল এবং জেডিইউ-র অন্দরে এখন কার্যত বিষাদের সুর। তাঁরই সমগোত্রীয় এক প্রভাবশালী নেতা জানিয়েছেন, "সবটাই দিল্লিতে বসে ঠিক হয়ে গিয়েছে।" সূত্রের দাবি, আগামী সপ্তাহের মধ্যেই নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন। যদিও এই বিষয়ে নীতীশ কুমার নিজে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।