পুবের কলম, ওয়েবডেস্ক: দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিলেন তিনি। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা।

যা এক ঐতিহাসিক রেকর্ড।

বুধবার পাটনা বিধানসভার সেন্ট্রাল হলে সর্বসম্মতভাবে এনডিএ পরিষদীয় নেতা নির্বাচিত হন নীতীশ। পরে রাজভবনে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র জমা দেন এবং নতুন সরকার গঠনের দাবি জানান। উল্লেখ্য, নীতীশ দশ বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলন।
মাঝের কয়েক মাস বাদ দিলে  ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত পটনার সিংহাসনে তিনিই। তবে মাঝের ২০ বছরে একাধিক বদল এসেছে। একাধিক বার জোট বদলেছেন তিনি। একাধিকবার সঙ্গী হিসাবে হাত বদল করেছেন। এবার তিনি শরিক হয়েছেন বিজেপির।