পুবের কলম ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চাননা, জানিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। শনিবার ফারুক বলেন “ এখনও সক্রিয় রাজনীতিতে আমার অনেক কিছু করার আছে। জম্মু-কাশ্মীর এবং দেশের হয়ে সদর্থক ভূমিকা পালনে আগ্রহী।
আরও পড়ুন:
তিনি আরও বলেন মমতাদিদি আমার নাম প্রস্তাব করেছেন, এতে আমি কৃতজ্ঞ। এছাড়াও আরও যে সব সিনিয়র নেতারা আমার নাম প্রস্তাব করেছেন তাঁদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ।
” এর আগে গত মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন নিয়ে বিরোধী দের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শারদ পাওয়ার জানিয়ে দেন তিনি প্রার্থী হচ্ছেন না।আরও পড়ুন:
পাশাপাশি আরও যে দুটি নাম ভেসে আসে তার মধ্যে একটি নাম ছিল ফারুক আবদুল্লার। অপরজন গোপালকৃষ্ণ গান্ধি। সূত্রের খবর বিরোধীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের নাম প্রস্তাব করেন।
গান্ধি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। একাধিক দেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। তাঁর আরও একটি পরিচয় হল তিনি গান্ধীজির দৌহিত্র। কংগ্রেস এবং তৃণমূল দুই শিবিরের সঙ্গেই তাঁর সম্পর্ক ভাল। তবে গোপালকৃষ্ণ যদিও জানান এ নিয়ে এখনও কিছু বলার সময় আসেনি। তারমধ্যেই সরে দাঁড়ালেন ফারুক আবদুল্লা।আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1538098856147099649?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1538098856147099649%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Ffarooq-abdullah-withdraws-his-name-for-consideration-as-joint-oppositions-presidential-candidate%2F