পুবের কলম ওয়েবডেস্ক: NRC নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এবার পশ্চিমবঙ্গে অবিলম্বে NRC চালুর করার দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-এর ডিভিশন বেঞ্চ এই মামলাটি গ্রহণ করেছে। আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, এর আগে এনআরসি সংক্রান্ত কোনও মামলা দায়ের হয়েছে কি না। খুব দ্রুত এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।