পুবের কলম, ওয়েবডেস্ক: মসজিদ, দরগা এবং ওয়াকফ বোর্ডের সম্পত্তির বিরুদ্ধে বারবার তুচ্ছ এবং ভিত্তিহীন জনস্বার্থ মামলা (PIL) দায়ের করার জন্য একটি এনজিও ‘সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন’-কে কড়া ভাষায় তিরস্কার করল দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে যে, এই ধরনের আবেদনের মাধ্যমে জনমানসে আবেগ বা উত্তেজনা উসকে দেওয়া উচিত নয়। বুধবার এই মামলার শুনানির সময় বিচারপতিরা এনজিওটির কার্যকলাপের ওপর অসন্তোষ প্রকাশ করেন। হাইকোর্ট মন্তব্য করে, মামলাকারী সংস্থা কী করছে এবং তাদের উদ্দেশ্য কী, সে বিষয়ে আদালত পুরোপুরি অবগত।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এর আগেও একই ধরনের পিআইএল বা জনস্বার্থ মামলা দায়ের করেছিল ‘সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন’। বারবার মসজিদ ও দরগার মতো ধর্মীয় স্থানগুলোতে দখলের অভিযোগ তুলে মামলা করার এই প্রবণতাকে আদালত 'ফ্রিভোলাস' বা তুচ্ছ হিসেবে আখ্যা দিয়েছে। ভবিষ্যতে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকার জন্য এনজিওটিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।