পুবের কলম ওয়েবডেস্ক : সকাল থেকে কলকাতার আকাশে রোদের দেখা মিললেও কোথাও কোথাও আকাশের মুখ বেশ ভার রয়েছে। এখনই পুরোপুরি বৃষ্টি কমছে না। আর বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপটি বর্তমানে শক্তি হারানোর ফলে, পশ্চিমবঙ্গের ওপরে তার কোন প্রভাব পড়ছে না।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকছে।
তার ফলে দক্ষিণবঙ্গে আপাতভাবে বাড়বে গরমের পরিমাণ। কিন্তু হাওয়া অফিস দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আগাম সতর্কতা জারি করেছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এই সতর্কতা জারি হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গ আপাতভাবে কিছুটা রেহাই পেলেও, রেহাই পাবে না উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত জলপাইগুড়তে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।
আরও পড়ুন:
পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই এই জেলাগুলিতে আগামভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।