পুবের কলম ওয়েবডেস্ক : দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি। এবার দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য আগাম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এই সাত জেলার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান। মঙ্গলবার থেকে এই সাত জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির জন্য আগাম হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলোতে, ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা প্রবল।
তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এছাড়া উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: