পুবের কলম ওয়েবডেস্ক : উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে এখনও বঙ্গে দুর্যোগের আশঙ্কা বর্তমান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপের প্রভাবে আগামী দুদিন সমুদ্রের উত্তাল থাকার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সভাবনা রয়েছে।
তাই মৎস্যজীবিদের আগামি শুক্রবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন:
এছাড়া হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরেই আগামী বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী শুক্রবার থেকে বাড়বে দুর্যোগ।
তাই আগাম সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের মাত্রা এতটাই বাড়তে পারে যে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এমনকি রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।আরও পড়ুন:
উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি।
আরও পড়ুন: