পুবের কলম, কলকাতা: বৈশাখের তপ্ত দুপুরে স্বস্তির বার্তার পাশাপাশি আশঙ্কার খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী আছড়ে পড়তে পারে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগনায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে বলে জানানো হয়েছে।আরও পড়ুন:
তিলোত্তমা কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঘণ্টায় **৪০–৫০ কিলোমিটার** বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও, ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। ঝড়ের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কাঁচা বাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।