পুবের কলম ওয়েবডেস্ক : সকাল থেকে লাগাতার বৃষ্টি কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার বৃষ্টির ফাঁকে রোদেরও দেখা মিলছে মাঝেমাঝে। তবে আকাশের মুখ বেশ ভারী রয়েছে।
আরও পড়ুন:
বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরেই এই সপ্তাহ পুরোটাই বৃষ্টিমুখর পরিবেশ থাকবে বঙ্গে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বুধবার ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে আপাতভাবে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এমনকি ঝোড়ো হাওয়া ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে বলে খবর।আরও পড়ুন:
আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোর জন্য আগাম হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস আরও জানিয়েছে, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই দুর্যোগ। শনিবার রেহাই পেলেও আগামী রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আর আগামী সোমবার দার্জিলিং ও কালিম্পঙ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: