পুবের কলম, ওয়েবডেস্ক: পারিবারিক সফরে কলকাতায় এসেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব। সোমবার সস্ত্রীক তিলোত্তমায় পা রেখেই তিনি পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আইপ্যাক-কাণ্ড থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন— একাধিক ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে বিঁধলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ব্যক্তিগত কারণে শহরে এলেও, অখিলেশ যাদবের এই সফরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হবে কি না, এই প্রশ্নের উত্তরে সপা প্রধান সংক্ষিপ্ত অথচ স্পষ্ট ভাষায় জানান, “সাক্ষাৎ হবে।” বিজেপি-বিরোধী জোটের দুই অন্যতম প্রধান মুখ এই বৈঠকে কী আলোচনা করেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। বিশেষ করে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই রসায়ন নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।আরও পড়ুন:
শুধু বিজেপি নয়, অখিলেশ যাদবের নিশানায় ছিল নির্বাচন কমিশনও। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান। বাংলায় তৃণমূলের জয়ের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বুঝিয়ে দিলেন, জাতীয় রাজনীতিতে মমতার লড়াইকে পূর্ণ সমর্থন জানাচ্ছে তাঁর দল।