পুবের কলম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ২১ জুন রেড রোডে আয়োজিত প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁকে ঘিরে কড়া নিরাপত্তা এবং বিশাল আয়োজনের প্রস্তুতি চলছে প্রশাসনিক স্তরে। এর আগে ২০ জুন গঙ্গায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, গঙ্গাবক্ষে ৫০০টি নৌকায় একযোগে যোগাভ্যাস করবেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের দাবি, এই কর্মসূচি নজির গড়তে পারে। কেন্দ্রের আয়ুষ মন্ত্রক ও রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর যৌথভাবে গোটা আয়োজনের দায়িত্ব সামলাচ্ছে।আরও পড়ুন:
২১ জুনের মূল অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
ভোর থেকেই অংশগ্রহণকারীদের রেড রোডে প্রবেশ শুরু হবে। প্রাথমিক প্রস্তুতি ও অনুশীলনের পর প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। এরপর আয়ুষ মন্ত্রকের নির্ধারিত নির্দেশিকা মেনে সম্মিলিত যোগাভ্যাস শুরু হবে, যা প্রায় ৪৫ মিনিট ধরে চলবে।এদিকে, গঙ্গা পরিষ্কার রাখার উদ্যোগ এবং যোগ দিবসের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটি শুধু এক দিনের অনুষ্ঠান নয়, দীর্ঘমেয়াদি উদ্যোগের অংশ। তাঁর দাবি, স্বচ্ছতা ও পরিবেশ রক্ষার কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।