পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের বঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হয়েছে বিজেপি। গেরুয়া ঝড়ে কার্যত ধরাশয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে নিজের হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তিনি হারেননি তাঁকে হারানো হয়েছে, একইসঙ্গে ভোটে কারচুপির অভিযোগ ত্যুলেছেন তিনি। এবার কলকাতায় এসে মমতার পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
আরও পড়ুন:
মমতা মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করে জানান, অখিলশের সঙ্গে তাঁর কোথা হওয়ার বিষয়ে। অখিলেশ তাঁর সঙ্গে দেখা করতে আসবেন বলেও জানান। সেইমতোই আজ বৃহস্পতিবার অখিলেশ আসেন কালীঘাটে মমতার বাড়িতে। সেখান থেকে মমতার পাশে দাঁড়িয়ে তিনি নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেন। তাঁর দাবি, বাংলায় নির্বাচন হয়েছে উত্তর প্রদেশের মডেলে।
প্রথমে অভিষেক বন্দ্যোপাধায়কে লড়াই করার জন্য শুভেচ্ছা জানান। এরপর মমতার উদ্দেশ্যে বলেন, "আপনি হারেননি"। অখিলেশের অভিযোগ, বাংলায় নির্বাচনে কারচুপি হয়েছে। নির্বাচনের বিভিন্ন স্তরে মাফিয়াগিরি হয়েছে। তাঁর আরও অভিযোগ, বিজেপি, নির্বাচন কমিশন ও ভিতরের লোকজন মিলে নির্বাচন লুট করেছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও তিনি অভিযোগ তুলে বলেন, কেন্দ্রীয় বাহিনীকে হারানোর জপ্ন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর দাবি, কমিশনের আধিকারিকদের উঁচু পদ দেওয়ার লোভ দেখানো হয়েছে। এপ্রসঙ্গে তিনি উত্তর প্রদেশের কথা উল্লেখ করে বলেন , সেখানেও একইভাবে ভোট করানো হয়েছিল। এর বেশ কিছু ছবি ও তথ্যও সাংবাদিকদের সামনে তুলের ধরেন তিনি। অখিলেশ মমতা ও অভিষেকের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন।