পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে এক মাস ধরে বাংলার বিভিন্ন জেলা ঘুরে ঘুরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন। শেষ দফার নির্বাচন আগামী ২৯ এপ্রিল। তার আগে শেষ নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে মহামিছিল করবেন নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দিনে কোথায় কোথায় প্রচার চালাবেন তৃণমূল সুপ্রিমো তার তালিকা প্রকাশ করা হল দলের তরফে।
আরও পড়ুন:
তৃণমূল সুত্রে জানা গিয়েছে, ২৭ এপ্রিল প্রচারের শেষ দিনে মূলত দিন কলকাতার রাজপথে মহামিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। মিছিল হবে যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত। এই মহামিছিলে টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, রাসবিহারী, কসবা হয়ে ভবানীপুরে যাবেন মমতা। উল্লেখ্য, রবিবার, ১৯ এপ্রিল থেকেই নিজের কেন্দ্র ভবানীপুরের জন্য প্রচারে নেমেছেন মমতা। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রের কাউন্সিলর এবং নেতাকর্মীদের বৈঠক সারেন তিনি।
সোমবার শেক্সপীয়র সরণীতে মিছিল করে ওই এলাকার আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন। মঙ্গলবার লেডিজ পার্ক এলাকায় পথ হাঁটার কর্মসূচি ছিল মমতার। তবে আগামী ২৭ এপ্রিল, দক্ষিণ কলকাতার উল্লেখযোগ্য কেন্দ্রগুলি ছুঁয়ে যে মহামিছিল হবে, তার দিকে তাকিয়ে থাকছে দল।আরও পড়ুন:
মমতার সঙ্গে এই মহামিছিলে মমতার সঙ্গে হাঁটবেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। এছাড়াও যাদবপুরের প্রার্থী দেবব্রত মজুমদার, রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কসবার জাভেদ খানরা। পাশাপাশি স্থানীয় নেতারাও থাকবেন মমতার সঙ্গে।