পুবের কলম ওয়েবডেস্ক : মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা হয়ে আছে। গতকাল রাত থেকেই বৃষ্টির দাপট শুরু হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি শুরু হয়েছে। আবারও উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝড়বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এমনকি ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে খবর। হাওয়া অফিস আরও জানিয়েছে, নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকাগুলো উত্তাল থাকার সম্ভাবনা প্রবল। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। তাই মৎস্যজীবীদের আপাতভাবে সমুদ্রে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।হাওয়া অফিস মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির আগাম সতর্কতা জারি করেছে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি আগামী বুধবারের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির জন্য আগামভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আরও পড়ুন:
এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলায় আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।