পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরানে পারমাণবিক স্কুল স্থাপনের ঘোষণা করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মুহাম্মদ এসলামি। তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তত ৩০ হাজার বিশেষ কর্মীকে আগামী ২০ বছরে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন:
ইরানের শিক্ষা সেক্টরের পরিচালকদের উদ্দেশ্যে এসলামি বলেন, ইরানের পারমাণবিক শিল্প সম্প্রসারণের জন্য শহরগুলোতে পারমাণবিক স্কুল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের পরমাণু কর্মসূচির উন্নয়ন ও পরবর্তী প্রজন্মের পরমাণু বিজ্ঞানী তৈরির জন্য প্রশিক্ষণ দেওয়াই হবে এসব স্কুলের লক্ষ্য। এসলামি আরও বলেন, ‘প্রত্যেকের জানা উচিত, পারমাণবিক জ্বালানি শুধু বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হবে।
এই কর্মসূচির সাথে পারমাণবিক বোমা তৈরির সম্পর্ক নেই।আরও পড়ুন:
পশ্চিমারা ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। তারা অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে বোমা তৈরির অভিযোগ করছে। তারা চায় না আমরা পারমাণবিক প্রযুক্তি অর্জন করি।’ তাঁর কথায়, সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বিরোধিতা সত্ত্বেও আমরা পারমাণবিক শিল্প এবং আণবিক উভয় ক্ষেত্রেই আমাদের প্রাসঙ্গিক দক্ষতা গড়ে তুলতে পেরেছি।’ জুলাইয়ের শেষে এসলামি বলেছিলেন, সংসদ সদস্যরা ৫০ বছরের পারমাণবিক রোডম্যাপ আইন প্রণয়ন করতে চাইছেন, যাতে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ ব্যর্থ করতে না পারে।