পুবের কলম ওয়েবডেস্ক : করোনার আতঙ্ক এখনও কাটেনি।এরই মাঝে নয়া আতঙ্ক ওমিক্রন নিয়ে।ইতিমধ্যে দেশে ঢুকে পড়েছে ভ্যারিয়েন্ট ওমিক্রন। কর্নাটকে দু'জনের শরীরে মিলেছে এর অস্তিত্ব।এমন উদ্বেগের নয়া এই স্ট্রেন মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করলে কেন্দ্র।
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ চিঠিতে প্রত্যেক রাজ্যকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন।আরও পড়ুন:
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া চিঠিতে বলা হয়েছে, টেস্টিংয়ের পরিমাণ বাড়িয়ে ক্লাস্টার অথবা হটস্পট এলাকা চিহ্নিত করতে হবে। কনট্যাক্ট ট্রেসিং, প্রয়োজনীয় কোয়ারেন্টাইন, করোনা আক্রান্তদের আইসোলেশনের যথাযথ ব্যবস্থা করতে হবে। দরকারে কনটেনমেন্ট জোন তৈরি করতে হবে। কোভিড টিকাকরণের প্রথম ডোজের পর যাতে নির্দিষ্ট ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া হয়, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে।
আরও পড়ুন:
বিদেশ থেকে দেশে আসা যাত্রীদের জন্য নতুন করে একাধিক নিয়মাবলি জারি করা হয়েছে।বিমানযাত্রার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর এর নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।এই ওয়েবসাইট থেকে ফর্ম জোগাড় করে জানাতে হবে গত ১৪ দিনে আপনি কোথায় ছিলেন।আপনার দেওয়া তথ্য যে সঠিক,তার প্রমাণও দিতে হবে। বিমানযাত্রার সময় প্রত্যেকের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে।
উপসর্গহীন ব্যক্তিরাই শুধুমাত্র বিমানযাত্রার অনুমতি পাবেন। উপরোক্ত রিপোর্ট জমা না দিলে বিমানযাত্রা করা যাবে না।আরও পড়ুন:
ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারতীয় রেল।রেলওয়ে বোর্ড শুক্রবার ওমিক্রন সংক্রমণ রুখতে একাধিক নির্দেশিকা জারি করেছে।বিভিন্ন রেলওয়ে ডিভিশনের জেনারেল ম্যানেজারদের রেলওয়ে বোর্ডের স্বাস্থ্য সংক্রান্ত এক্সিকিউটিভ ডিরেক্টর কে শ্রীধর এক চিঠিতে বেশ কিছু নির্দেশ দিয়েছেন।