পুবের কলম ওয়েবডেস্ক : বীরভূমের ভুবন বাদ্যকরের খ্যাতি এখন ভুবনজোড়া। এ বার বাংলার সেই  কাঁচাবাদম গাওয়া ভুবনের নাম শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। তাঞ্জিনিয়ার ভাই-বোন জুটির নামও  শোনা গেল মোদির মুখে।কাঁচাবাদাম গানে  নেচে ভুবনের মতোই তারা ভাইরাল। মোদি বলেন, ভারতেও  ছোটরা  এই ধরনের ভিডিয়ো বানাক।

ভুবনের ‘কাঁচা বাদাম’ গান  ভাইরাল হয়েছে আগেই । সেই গানের তালে কতজন যে কোমর দুলাচ্ছেন তার হিসাব মেলা দায়। বিশ্বের নানা দেশে এখন চর্চিত ভুবন।তাঁর গানে ঠোঁট মিলিয়ে নেচেছেন তানজানিয়ার জুটি কিলি ও নিমা। সোশ্যাল সাইটে এই জুটিও কম জনপ্রিয় নন।

  ইন্সটাগ্রামে বাংলা কাঁচা বাদাম গানে নেচে যে ভিডিয়ো বানান এই জুটি। সেটিও ভাইরাল হয় ।

রবিবার ছিল মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৮৬তম সম্প্রচার। সেখানেই মোদি ভারতীয় ভাষার প্রচার ও প্রসার বাড়াতে এই ধরনের লিপ সিঙ্কিং ভিডিয়ো বানানোয় ছোটদের উৎসাহ দিতে বলেন। মোদি বলেন, ‘‘কিলি ও নিমা ভাইবোনের মতো সবাই বিশেষ করে বিভিন্ন রাজ্যের ছোটরা এমন ভিডিয়ো বানান।

’’ মোদি চেয়েছেন, এক রাজ্যের গান গাক অন্য রাজ্যের ছেলেমেয়েরা। এর ফলে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন ভাষা জনপ্রিয় হবে।

[embed]https://twitter.com/ANI/status/1497810000282292224?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1497810000282292224%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fnation-and-world%2Fmann-ki-baat-pm-narendra-modi-urges-kids-to-make-video-of-kili-neema-31645955678443.html[/embed]

ইতিমধ্যেই ভারতের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে একাধিক গানে লিপ দিয়েছেন তানজানিয়ার এই স্টাররা। আর তাঁদের ভূয়সী প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, ' তানজানিয়ার কিলি এবং নিমা ভারতীয় সঙ্গীতের প্রতি অনুরাগ দেখিয়েছেন। তাঁরা লতা দিদির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।'