পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করছে বিজেপি, শুক্রবার এমনই অভিযোগ করলেন আপ মন্ত্রী আতিশী। তাঁর অভিযোগ, 'কেজরিওয়াল সরকারকে ফেলার পরিকল্পনা বহুদিন ধরেই করা হচ্ছিল। অরবিন্দ কেজরিওয়ালকে একটি ভুয়ো মামলায় জেলে ভরা হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। ষড়যন্ত্র করে দিল্লির সরকারকে ফেলার পরিকল্পনা চলছে।
' এদিকে, বিজেপি এই অভিযোগ উড়িয়ে বলেছেন, আপের পক্ষ প্রতিদিনই নতুন গল্প ফাঁদা হচ্ছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আর্জি খারিজ করে হাইকোর্ট। পাশাপাশি কেজরিওয়ালকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি বেআইনি নয় বলেও জানিয়ে দেয় দিয়েছে দিল্লি হাইকোর্ট। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল।