আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি বছরেই কাতার বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের মহোৎসব। এই মহোৎসবের বল উন্মোচন করলেন বিশ্ব ফুটবলের আরও এক মহাতারকা লিওনেল মেসি।
মেসি ও সন হিউং মিনের উপস্থিতিতে আ্যডিডাসের প্রস্তুতকৃত বল ‘আল রিহলা’র মোড়ক উন্মোচনের কথা জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আরবি ভাষার শব্দ ‘আল রিহলা’র অর্থ যাত্রা।
এই নামের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কাতারের জাতীয় পতাকা, প্রতীকী নৌকা, স্থাপত্য ও তাদের সংস্কৃতি। বর্তমান গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলানোর জন্যই দ্রুতগতির বলটি তৈরি করা হয়েছে।আরও পড়ুন:
এই বলের অন্যতম বৈশিষ্ট্য হলো সিআরটি কোর (CRT-CORE) এবং স্পিডশেল। সিআরটি কোরটি মূলত বলের হৃৎপিণ্ড। এখান থেকেই গতি, নির্ভুলতা এবং ধারাবাহিকতা সঞ্চার ঘটবে। এই সিআরটি কোরের কারণে বাতাসের সঞ্চালনও থাকবে যথাযথ।
আরও পড়ুন: