পুবের কলম ওয়েবডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্রাসাদ থেকে এমনটাই বিবৃতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
হালকা ঠান্ডা লেগেছে তাঁর। তবে তিনি আগামী সপ্তাহে উইন্ডসোর প্রাসাদ থেকে তাঁর কর্মসূচী অব্যাহত রাখবেন।
আরও পড়ুন:
রাজপ্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যেই চিকিৎসকদের নির্দেশ মেনে শুরু হয়ে গিয়েছে রানির চিকিৎসা।
এলিজাবেথের বয়স এখন ৯৫ বছর। বড় ছেলে ও উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লসের সংস্পর্শে এসেছিলেন তিনি। গত সপ্তাহে করোনা পজিটিভ হন প্রিন্স চার্লস।আরও পড়ুন:
১৯৫২ সালে ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা রানি হিসেবে ২০১৫ সালে তিনি মাতামহী রানি ভিক্টোরিয়াকে ছাড়িয়ে যান।
আরও পড়ুন:
অষ্টম এডওয়ার্ড বিধবা ওয়ালিস সিম্পসনকে বিয়ে করতে সিংহাসন ছাড়লে তার ছোট ভাই রানির বাবা ষষ্ঠ জর্জ ১৯৩৬ সালে রাজা হিসেবে অভিষিক্ত হন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় রানি দ্বিতীয় এলিজাবেথ এরই মধ্যে ব্রিটিশ রাজসিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্ণ করেছেন। ব্রিটেনের হাজার বছরের ইতিহাসে তিনি হলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি সমর্থ হলেন এ বিরল দীর্ঘতম সময়কে ছুঁয়ে দিতে।
আরও পড়ুন:
গত বছরের ৯ জানুয়ারি করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা নিয়েছিলেন রানি এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ। উইন্ডসর প্রাসাদে রাজপরিবারের একজন চিকিৎসকের কাছে রানি ও তার স্বামী টিকা নেন। লকডাউনের পর থেকে প্রাসাদেই ছিলেন তারা। রানি এলিজাবেথের বর্তমান বয়স ৯৫ বছর; প্রিন্স ফিলিপ ২০২১ সালের ৯ এপ্রিল ৯৯ বছর বয়সে প্রয়াত হন
আরও পড়ুন: