পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের পুর নির্বাচনে 'মোচনীয় কালি' (মুছে ফেলা যায় এমন কালি) ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার তিনি দাবি করেন, এই ঘটনার ফলে গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আস্থা "ভেঙে পড়েছে"।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এর আগে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এই একই অভিযোগ তুলে সরব হয়েছিলেন।
তিনি রাজ্য নির্বাচন কমিশনার দিনেশ ওয়াঘমারে-র বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপি জোটের পক্ষ নেওয়ার অভিযোগ তোলেন এবং তাকে বরখাস্ত করার দাবি জানান।আরও পড়ুন:
অন্যদিকে, পুর নির্বাচনে ব্যবহৃত কালি মুছে ফেলা সম্ভব—এমন অভিযোগ সামনে আসার পর বৃহস্পতিবারই তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশন (SEC)। তবে এই ইস্যু নিয়ে যারা "বিভ্রান্তি ছড়াচ্ছে", তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। পাল্টা প্রতিক্রিয়ায় রাজ্য নির্বাচন কমিশনার দিনেশ ওয়াঘমারে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন। তবে অ্যাসিটোন বা নেইল পলিশ রিমুভার দিয়ে এই কালি তুলে ফেলা সম্ভব—এমন দাবিকে তিনি 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন।