পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা অপ্রত্যাশিতভাবে ফিলিস্তিনিদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করেছে। ফিলিস্তিনি ভূখণ্ড ও জাতির প্রতি সংহতি প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে ভেনেজুয়েলার সংসদ। ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ভেনেজুয়েলার সংসদ সদস্য কামলা গালিয়ানু। ১৫ মে ফিলিস্তিনে ‘নাকবা’ বা ‘বিপর্যয়’ দিবস হিসেবে পরিচিত। ফিলিস্তিনের ইতিহাসে এটি একটি শোকের দিন।
সেদিন থেকেই ফিলিস্তিনিদের জীবনে নেমে আসে মহাবিপর্যয়। ১৯৪৮ সালের এ দিন থেকে ফিলিস্তিনিদের জোর করে তাদের ঘরবাড়ি বের করে দেওয়া শুরু করে দখলদার জায়নবাদীরা। এর একদিন আগে ১৪ মে ইসরাইল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সংসদে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব উত্থাপনকারী গালিয়ানু বলেছেন, ফিলিস্তিনে মানবতার বিরুদ্ধে বিপর্যয় সৃষ্টি করেছে জায়নবাদীরা। বিদ্বেষী নেতারা গোটা ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ভেনেজুয়েলার সংসদ সদস্যরা ফিলিস্তিনিদের পক্ষে উত্থাপিত প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন দেন। তারা একবাক্যে ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। তাঁরা বলেন, ফিলিস্তিনিদের লক্ষ্য, আদর্শের প্রতি ভেনেজুয়েলার সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে, কারণ ফিলিস্তিনিদের দাবি যৌক্তিক ও ন্যায়সংগত। এ সময় ভেনেজুয়েলার সংসদ সদস্যরা ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ-র কথা স্মরণ করেন এবং এই হত্যাকাণ্ডের নিন্দা জানান। ভেনেজুয়েলার এই সিদ্ধান্ত ও অবস্থানের প্রশংসা করেছে গাজার ইসলামপন্থী রাজনৈতিক দল হামাস। উল্লেখ্য, বিগত ৭৪ বছরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের ৮৫ শতাংশ ভূখণ্ড দখল করে নিয়েছে এবং এখনও আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করে চলেছে।ফিলিস্তিনকে বিরল সম্মানঃ ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিল ভেনেজুয়েলার সংসদ
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ মে ২০২২, ১৬:০০
আরও খবর
চোখে দাঁত গজিয়েছে, বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল
নেলং-এ প্রথম দেখা মিলল বিরল বাদামি ভালুক, এলাকায় চাঞ্চল্য
ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক করলেন খামেইনি
ইসরাইলের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রী বেনেটের
বিশ্ব আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেন ভারতের বিচারক!
বিশ্ব আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেন ভারতের বিচারক!
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বোমাবর্ষণের মধ্যেও ভাঙছে না শাসনব্যবস্থা, ইরানে সরকার পতনের আশঙ্কা নেই, বলছে রিপোর্ট
বোমাবর্ষণের মধ্যেও ভাঙছে না শাসনব্যবস্থা, ইরানে সরকার পতনের আশঙ্কা নেই, বলছে রিপোর্ট
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর