পুবের কলম ওয়েবডেস্কঃ রুশ সাংবাদিক ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দিমিত্রি মুরাতভ ইউক্রেনের শরণার্থী ও শিশুদের জন্য তাঁর নোবেল পুরস্কারটি বিক্রি করে দিলেন। বিশ্ব শরণার্থী দিবসে নিলামটি চূড়ান্ত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের জন্য নিলামের পুরো টাকা ইউনিসেফের কাছে তুলে দেওয়া হবে।
আরও পড়ুন:
ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের জন্য নিলামে তোলা রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভের নোবেল শান্তি পুরস্কারটি রেকর্ড ১০৩ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
হেরিটেজ অকশন নামে একটি প্রতিষ্ঠান নিলামটি পরিচালনা করে। তবে প্রতিষ্ঠানটি নিলামে বিজয়ীর নাম প্রকাশ করেনি। মুরাতভ বিশ্ব শরণার্থী দিবসে বলেছেন, ‘আমি আশা করেছিলাম রেকর্ড অর্থে এটি বিক্রি হবে, তবে এটি এত বিশাল পরিমাণে হবে তা আশা করিনি।’আরও পড়ুন:
গত বছরের অক্টোবরে নোবেল পুরস্কার বিজয়ী হন দিমিত্রি মুরাতভ।
তখন তিনি রাশিয়ান স্বাধীন সংবাদপত্র নোভায়া গাজেটার প্রধান সম্পাদক ছিলেন। পরে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের ওপর ক্রেমলিনের বাধা এবং জনগণের অসন্তোষের মধ্যে মার্চ মাসে প্রকাশনাটি বন্ধ করে দেওয়া হয়।মুরাতভ ইতিমধ্যে নগদ পাঁচ লক্ষ মার্কিন ডলার দাতব্য প্রতিষ্ঠানে দান করছেন। নিলামে প্রাপ্ত অর্থ ইউনিসেফের মাধ্যমে সরাসরি ইউক্রেনের অসহায় শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
এক সাক্ষাৎকারে মুরাতভ বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ চলছে। ফলে সেখানে দেড় কোটিরও বেশি শরণার্থী। আমরা অনেকদিন ধরে চিন্তা করছিলাম, তাদের জন্য আমরা কী করতে পারি।আরও পড়ুন:
একপর্যায়ে আমরা চিন্তা করি সবারই নিজেদের প্রিয়, নিজেদের কাছে গুরুত্বপূর্ণ কিছু একটা তাদের জন্য দেওয়া উচিত।’ এ চিন্তা থেকে তিনি তার মেডেলটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন। মুরাতভ বলেন, ‘এতিম হওয়া শিশুদের জন্য আমি বিশেষভাবে উদ্বিগ্ন। তাদের ভবিষ্যৎ হুমকিতে।’