পুবের কলম,ওয়েবডেস্ক: শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। মঙ্গলবার আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতি চান ড. ইউনূস।
আরও পড়ুন:
তার আবেদন শুনানি শেষে খারিজ করে দেন ঢাকার শ্রম আদালত।
ইউনূসের বিরুদ্ধে অভিযোগ, গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী না করা, শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন না করা। এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা তাদের দেওয়া হয়নি।আরও পড়ুন:
এসব দাবি তুলে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর। মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।