পুবের কলম, ওয়েবডেস্ক : মন্দিরের আয়ের টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে সংঘর্ষে জড়ালেন সাধুরা। বৃহস্পতিবার অযোধ্যায় একটি মন্দিরে সাধুদের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। অযোধ্যার কোতোয়ালি থানার নরসিংহ মন্দিরের সাধুরা একের অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, মাস দুয়েক আগে শুরু হওয়া একটি বিষয় নিয়ে মন্দিরের মহন্ত ও পুরোহিতের মধ্যে সংঘর্ষের সূত্রপাত।
আরও পড়ুন:
সার্কেল অফিসার রাজেশ তিওয়ারি বলেন, 'মন্দিরের মালিকানা, ও মন্দির থেকে আয়ের উৎস নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত দুপক্ষকেই আটক করা হয়েছে।' পুলিশ সংঘর্ষের সময় বোমা বিস্ফোরণের কথা কিছু উল্লেখ করেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকটি পটকা আতঙ্ক তৈরি করার জন্য ফাটানো হয়েছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে'।