চৈত্র নবরাত্রি: যোগী সরকার
পুবের কলম ওয়েবডেস্ক: নয়দিনব্যাপী চৈত্র নবরাত্রির (Navaratri) সূচনা হল রবিবার। আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে চৈত্র নবরাত্রি (Navaratri) । এই উৎসবকে কেন্দ্র করে ধর্মীয় স্থানগুলির ৫০০ মিটার পর্যন্ত এলাকায় মাংস বিক্রি নিষিদ্ধ করে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ সরকার কার্যত ফতোয়া জারি করল। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিচালিত সরকার সমস্ত বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশও জারি করেছে।আরও পড়ুন:
আরও পড়ুন: অনলাইনে বাতিল করা যাবে কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট, স্বস্তির খবর যাত্রীদের
আরও পড়ুন:
সংবাদ সংস্থা সূত্রের খবর, ৬ এপ্রিল রামনবমীর দিনেও পশুহত্যা এবং মাংস বিক্রি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উত্তরপ্রদেশের নগরোন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অমৃত অভিজিৎ উত্তরপ্রদেশের সমস্ত জেলার ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার এবং পুরসভার কমিশনারকে নির্দেশ দিয়েছেন, কসাইখানাগুলি বন্ধ রাখতে হবে এবং ধর্মস্থান সংলগ্ন সমস্ত স্থানে মাংস বিক্রিও বন্ধ রাখতে হবে।আরও পড়ুন:
আরও পড়ুন: অসমে তেল প্রকল্প নিয়ে সরব পরিবেশকর্মীরা, জীববৈচিত্র্য নষ্ট হওয়ার আশঙ্কা
আরও পড়ুন:
সূত্রের খবর, এব্যাপারে ২০১৪, ২০১৭ সালে জারি নির্দেশের উল্লেখ করা হয়েছে। এছাড়া এই ব্যবস্থা কার্যকর করতে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন জেলাস্তরের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রাখা হয়েছে পুলিশ, শ্রম দফতর, পশুপালন দফতর, স্বাস্থ্য দফতর-সহ উত্তরপ্রদেশ সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের। সূত্রের খবর, মাংস বিক্রি সংক্রান্ত সরকারি নির্দেশ না মানলে উত্তরপ্রদেশ সরকার অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
ব্যবস্থা গ্রহণ করা হবে উত্তরপ্রদেশ পুর আইন, এছাড়া ২০০৬ এবং ২০১১ সালের খাদ্য নিরাপত্তা আইনানুসারেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মহারাষ্ট্রের শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম দাবি তুলেছেন, ‘চৈত্র নবরাত্রি (Navaratri) উপলক্ষে ধর্মীয় ভাবাবেগকে মর্যাদা দিতে মুম্বইয়ের রাস্তার পাশের সমস্ত মাছের দোকান, মাংসের দোকান বন্ধ রাখা হোক। তবে রেস্টুরেন্টগুলিতে আমিষ খাদ্য বিক্রি করা যেতে পারে। উল্লেখ্য, মুম্বইয়ের ডেপুটি কমিশনার অব পুলিশ সচিন গুঞ্জালয়ের সঙ্গে এনিয়ে বৈঠক করেছেন সঞ্জয়।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=tzfrxhYv_sU