বিশেষ প্রতিবেদন: সউদি আরবের রয়্যাল কমিশন ফর আল-উলা (আরসিইউ) আল-উলা শহরকে বিশ্বের বৃহত্তম জীবন্ত জাদুঘরে রূপান্তর করার একটি উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য বন্য প্রাণীদের পুনর্বাসন করা, যার মধ্যে রয়েছে চারটি বিভাগের ১,৫৮০ টিরও বেশি বন্যপ্রাণী। জানা গিয়েছে, অ্যান্টিলোপ, রিম গাজেল, অ্যারাবিয়ান অরিক্স এবং মাউন্টেন আইবেক্স নামের প্রাণীদের আল-উলা গভর্নরেটের তিনটি প্রাকৃতিক সংরক্ষণাগারে রাখা হবে। বন্যপ্রাণীদের পুনর্বাসনের জন্য রয়্যাল কমিশন ফর আল-উলার পরিকল্পনাটি এ ধরণের সবচেয়ে বড় উদ্যোগ।
কারণ এর মাধ্যমে প্রাকৃতিক সাইটের প্রস্তুতি নির্ধারণ, পুনর্বাসিত প্রাণীদের নিরীক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণায় মনোনিবেশ করতে পারবে সউদি সরকার। এই পরিকল্পনার অংশ হিসাবে সউদির কমিটি আনগুলেট প্রজাতির হরিণদের জন্য একটি হালকা ওজনের সৌর-চালিত কলার ব্যবহার করবে যা এই অঞ্চলে প্রথম। আল-উলাকে জীবন্ত জাদুঘরে রূপান্তর করার এই উদ্যোগটি সউদি আরবের ভিশন ২০৩০ উদ্যোগ, সউদি গ্রিন উদ্যোগ ও মিডল ইস্ট গ্রিন উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। এর মাধ্যমে আল-উলা হবে বিশ্বের বৃহত্তম জীবন্ত জাদুঘর। এভাবে সউদি তার পরিবেশগত ও ঐতিহাসিক ঐতিহ্যকেও সংরক্ষণ করতে পারবে।বিশ্বের বৃহত্তম ‘জীবন্ত জাদুঘর’ বানাচ্ছে সউদি
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৩, ১৫:৪০
আরও খবর
চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি
৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের
ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন বিশ্বে
বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি! অনুমোদন দিল আমেরিকা
মোদির মার্কিন সফর ঘিরে তৈরি হচ্ছে উদ্দীপনা, ঐতিহাসিক সফরের তকমা
মোদির মার্কিন সফর ঘিরে তৈরি হচ্ছে উদ্দীপনা, ঐতিহাসিক সফরের তকমা
'আমি খুশি যে নতুন সংসদ ভবনের উদ্বোধনে যাইনি', বিস্ফোরক এনসিপি প্রধান শরদ পাওয়ার
'আমি খুশি যে নতুন সংসদ ভবনের উদ্বোধনে যাইনি', বিস্ফোরক এনসিপি প্রধান শরদ পাওয়ার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা