পুবের কলম, ওয়েবডেস্ক: ওডিশার বলাঙ্গির জেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় শিউরে উঠছে রাজ্য। খোদ স্কুল চত্বরের ভেতরেই ওই নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার পাঁচ সহপাঠী এবং এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তদন্তে নেমে পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বলাঙ্গির জেলার পুলিশ সুপার অভিলাষ জি মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান, নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, "সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের তদন্তে বড় সূত্র হিসেবে কাজ করেছে। ওই ভিডিও দেখেই আমরা অভিযুক্তদের শনাক্ত করি এবং তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্যাতনের সময় ভিডিও তুলে তা ছড়িয়ে দেওয়া হয়েছিল।" ধৃতদের বর্তমানে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।