আরও পড়ুন:
SIR এর ইনিউমারেশন পর্ব শেষ। এখন নজর ১৬ ডিসেম্বরের দিকে, সেদিনই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার পরপরই শুরু হবে শুনানি পর্ব। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ৮৬ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হতে পারে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে।
আরও পড়ুন:
ইনিউমারেশন পর্ব শেষে ডিজিটাইজ হওয়া ফর্মগুলির বিশদ বিশ্লেষণে একাধিক গরমিল ধরা পড়েছে। কমিশনের হিসেব বলছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলেও ‘আত্মীয়ের’ নাম দেখিয়ে ফর্ম পূরণ করেছেন ৩ কোটি ৮৩ লক্ষের বেশি ভোটার। তাঁদের মধ্যে ১ কোটি ৬৭ লক্ষেরও বেশি ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাঁদের শুনানিতে হাজির হতে হবে।
এ ছাড়া ‘নো-ম্যাপড’ অর্থাৎ ফর্মের নির্দিষ্ট অংশ পূরণ না করা ভোটারের সংখ্যা ৩০ লক্ষ ৫৬ হাজারের বেশি। সব মিলিয়ে এই দুই শ্রেণির ভোটারকেই শুনানিতে ডাকা হতে পারে।
কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে— • ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে ত্রুটি, • বহু ভোটারের বাবা-মায়ের নাম এক, • একই পিতার ছয়ের বেশি সন্তান ভোটার, • ১৫ বছরের কম বয়সে বাবা-মা হওয়া, • ৪০ বছরের কম বয়সে ঠাকুরদা-ঠাকুমা হওয়ার মতো অসঙ্গতি।আরও পড়ুন:
শুনানির জন্য প্রতিটি জেলায় জেলাশাসক ও মহকুমা শাসকের দপ্তর, বিডিও অফিস-সহ বিভিন্ন সরকারি ভবনে ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে কমিশন। ক্যামেরা নজরদারি, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হচ্ছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে, যাঁদের মধ্যে মৃত, স্থানান্তরিত ও নিখোঁজ ভোটাররা রয়েছেন। এত স্বল্প সময়ে প্রায় ২ কোটি ভোটারের শুনানি আদৌ সম্ভব কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।