পুবের কলম প্রতিবেদক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে সৃষ্ট অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে আকাশে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করেছে। যার প্রভাবে একদিকে প্রবল বৃষ্টি আর অন্যদিকে, ডিভিসির ছাড়া জলের তোড়ে সৃষ্টি হওয়া বন্যায় বাঁকুড়ায় জলে ডুবে গেল বিঘার পর বিঘা আলুর জমি। আচমকা বন্যার ফলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রাম লাগোয়া এলাকার আলু চাষিদের মাথায় হাত। কোমর জলে নেমে কোনওক্রমে ক্ষতিগ্রস্ত আলু তুলে আনার চেষ্টা চালাচ্ছেন চাষিরা। পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত আলু কিনে নেওয়ার নির্দেশ প্রশাসনের।
অকাল বন্যার ফলে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষয়ক্ষতি সরজমিনে খতিয়ে দেখে সুফল বাংলাকে ক্ষতিগ্রস্ত আলু কিনে নেওয়ার নির্দেশ দিল প্রশাসন। জানা গিয়েছে, বিগত আমনের মরশুমে ডিভিসির দুর্গাপুর ব্যরেজ থেকে ছাড়া জলে ব্যপক বন্যা পরিস্থিতির তৈরি হয় এলাকায়। ব্যাপক ক্ষতি হয়েছিল আমন চাষে। ওই ক্ষতি কোনওক্রমে সামাল দিয়ে ঋণ নিয়ে রবি মরশুমে আলু চাষ করেছিলেন স্থানীয় চাষিরা। কিন্তু বৃহস্পতিবারের বৃষ্টি ও বোরো চাষের সেচের জন্য ডিভিসির ছাড়া জলের তোড়ে কার্যত ভাসিয়ে নিয়ে গেল সেই আলুর জমি। ডিভিসি-র ছাড়া জলে উত্তর নিত্যানন্দপুর গ্রাম লাগোয়া প্রায় একশো বিঘা আলুর জমি বর্তমানে জলের তলায়। জলের তলা থেকে কোনও মতে খুঁজে খুঁজে আলু উদ্ধারের প্রাণপণ চেষ্টা করলেও উৎপাদিত ফসলের খুব সামান্য অংশই তাঁরা উদ্ধার করতে সমর্থ হন। এলাকার ক্ষতিগ্রস্ত আলু চাষীরা জানান, আর তো ক’টা দিন। তারপরই তোলা হত আলু। তার আগেই সব শেষ! উত্তর নিত্যানন্দপুর গ্রামে এই অকাল বন্যার খবর পেয়ে সেখানে হাজির হন কৃষি দফতর ও স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল বিমায় ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সুফল বাংলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত আলু সহায়ক মূল্যে কিনে নেওয়ার নির্দেশও দেওয়া হয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে।আরও খবর
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল ভাঙা হয়নি, কেন্দ্রকে জানাল নবান্ন
অনুদানহীন মাদ্রাসা গুলিকে সান্মানিক দেওয়ার প্রস্তুতি শুরু নবান্নের
গঙ্গাসাগর মেলা: নবান্নে বৈঠক করবেন মমতা, থাকবেন একাধিক দফতরের মন্ত্রী-সচিবরা
বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়া পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ৪ জনকে বরখাস্ত করল নবান্ন
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ৪ জনকে বরখাস্ত করল নবান্ন
রাজ্যকে না জানিয়ে ভিনরাজ্যের বাঙালিকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাক নয়, কড়া বার্তা নবান্নর
রাজ্যকে না জানিয়ে ভিনরাজ্যের বাঙালিকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাক নয়, কড়া বার্তা নবান্নর
নবান্নে জায়গা পেল দিঘার জগন্নাথ মন্দিরের ছবি, রথযাত্রা ঘিরে রাজ্যজুড়ে উৎসবের প্রস্তুতি
নবান্নে জায়গা পেল দিঘার জগন্নাথ মন্দিরের ছবি, রথযাত্রা ঘিরে রাজ্যজুড়ে উৎসবের প্রস্তুতি
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন জানালেন মুখ্যমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যের শিল্প উন্নয়নে অগ্রগতি, রঘুনাথপুরে ১০ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক: নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্যের শিল্প উন্নয়নে অগ্রগতি, রঘুনাথপুরে ১০ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক: নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর