পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্ক-সিরিয়ার অভিশপ্ত ভূমিকম্প প্রাণ কেড়েছে কয়েকহাজার মানুষের। শুধুমাত্র তুরস্কেই মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ হাজার। আহতের সংখ্যা গোনার বাইরে। সোশ্যাল মিডিয়ায় বিপর্যয় উদ্ধারকারীদের বাঁচার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। এবার সেই আতঙ্কের মধ্যেই কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। সোমবার আনুমানিক ভোর ৫.০৭ মিনিট নাগাদ এই জোরালো কম্পন অনুভূত হয়। এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।