পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সন্দেশখালির কাঁচা-পাকা রাস্তায় গড়ালো রোবটের চাকা। আবু তালেব মোল্লার বাড়িতে কত বিস্ফোরক আছে, কী ধরণের বিস্ফোরক আছে, তা খুঁজে বের করতে নামানো হল এই বিশেষ যন্ত্র। পশ্চিমবঙ্গের মাটিতে কখনও এমন রোবট নামানোর প্রয়োজন পড়েছে কি না, তা মনে করতে পারছেন না বিশেষজ্ঞরা। কী এই যন্ত্র? শুক্রবার এনএসজি-র বম্ব ডিসপোজাল টিম পৌঁছায় সন্দেশখালিতে। জানা যাচ্ছে, যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে, সেটি আসলে 'বম্ব ডিসপোজাল রোবট' বলেই পরিচিত।
এই যন্ত্র ব্যবহার করলে মানুষের প্রাণের ঝুঁকি কম থাকে। দূর থেকে রিমোটের সাহায্যেই এই যন্ত্র চালনা করা যায়। ব্রিটিশ আর্মি এই যন্ত্রকে ‘বম্ব ডক্টর’ বলেও ডাকে। চেহারায় একেবারে ছোটখাটো ট্যাঙ্কের মতো দেখতে এই যন্ত্র। রোবটটি 'ক্যালিবর' সংস্থার। জানা যায়, এর জন্য ১১৩ কেজির মতো। এতে রয়েছে বিশেষ ধরনের সেন্সর, যা দূর থেকে বোমা চিহ্নিত করতে পারে। রয়েছে উন্নতমানের ক্যামেরা যার মাধ্যমে বোমা বা অস্ত্রের ছবি সহজেই পৌঁছে যাবে আধিকারিকদের হাতে। ২-৪ ঘণ্টার মধ্যেই এটি অপারেশন শেষ করতে পারে। এক্স রে করে দেখতে পারে ভিতরে কী আছে। ডিজিটাল ভিডিয়ো রেকর্ড করতে পারে। ৩৬ কেজি পর্যন্ত ওজন কাঁধে নিতে পারে। ৪৫ ডিগ্রি খাড়া সিড়িতেও উঠে যেতে পারে এই রোবট, ঘুরতে পারে ৩৬০ ডিগ্রি। সাধারণত কমান্ড কন্ট্রোল ইউনিট এই রোবটগুলি নিয়ন্ত্রণ করে। এর গতি দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায়। এই রোবট একদিকে যেমন কন্ঠস্বর শুনে কাজ করতে পারে। এতে রয়েছে গ্রিন লেজার। অনুমান করা হচ্ছে, আবু তালেব মোল্লা নামে ওই ব্যক্তির একতলা বাড়ি ভর্তি রয়েছে বিস্ফোরক। সেগুলির সন্ধানেই এই রোবট নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। এমন ছবি রাজ্যে কার্যত নজিরবিহীন।সুন্দরবনের রাস্তায় প্রথম নামলো সেনা রোবট, দেখে হতবাক সন্দেশখালিবাসী
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৪, ১৫:৫৬
আরও খবর
লোকসভার পরে সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুন, গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ সহ ১০
‘সুন্দরবন হবে পৃথক জেলা’, বিজেপিকে রুখে বাংলা বাঁচানোর ডাক তৃণমূল সুপ্রিমোর
শুনানি পর্বে হয়রানির অভিযোগে উত্তাল সন্দেশখালি, ভাঙচুর বিডিও অফিস
সন্দেশখালিতে পুলিশ আক্রান্ত, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৯
সন্দেশখালিতে তৃণমূলের অঞ্চল সহ-সভাপতিকে পিটিয়ে খুন করার চেষ্টায়, গ্রেফতার ৩
সন্দেশখালিতে তৃণমূলের অঞ্চল সহ-সভাপতিকে পিটিয়ে খুন করার চেষ্টায়, গ্রেফতার ৩
ওড়িষায় আক্রান্ত সন্দেশখালির পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বিধায়ক
ওড়িষায় আক্রান্ত সন্দেশখালির পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বিধায়ক
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সুন্দরবন নিয়ে আলাদা মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস মমতার
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সুন্দরবন নিয়ে আলাদা মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস মমতার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা