পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের প্রশাসনিক অলিন্দে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা উপ-মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন। তিনি সুনেত্রা পওয়ার। শনিবার বিকেলে বিধান ভবনে আয়োজিত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে বিধায়ক দলের নেত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রশাসনিক সূত্রে খবর, আজ শনিবার বিকেল ৫টায় মুম্বইয়ের রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রশাসনিক নিয়ম মেনে শপথ পাঠ করবেন সুনেত্রা পওয়ার।