পুবের কলম, ওয়েবডেস্ক: স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে ভোটারদের হুমকি দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি বলেছেন, তাঁর দলের সমস্ত প্রার্থী নির্বাচিত হলে, তবেই তিনি প্রতিশ্রুতি মতো উন্নয়নের টাকা দেবেন। উপ-মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, তাঁর দলের প্রার্থীরা জিতলে এলাকায় উন্নয়ন হবে, নচেৎ নয়। এনসিপি নেতার এই মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিরোধীরা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
২ ডিসেম্বর পঞ্চায়েত ভোট হওয়ার আগে ভোটারদের হুমকি দেওয়া নিয়ে উপ-মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, ভোট ঘোষণা হওয়ার পর এধরণে মন্তব্য করেও তিনি ছাড় পেয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না। কমিশনের ভূমিকা বিস্মিত করছে। শিবসেনা নেতা আম্বাদাস দানভেকে বলেন, "সাধারণ মানুষের করের টাকায় দেশের উন্নয়ন হয়, অজিত পাওয়ার নিজের বাড়ি থেকে টাকা দেন না। পওয়ারের মতো নেতা যদি ভোটারদের হুমকি দিয়ে থাকেন, তাহলে নির্বাচন কমিশন কী করছে?"