পুবের কলম ওয়েব ডেস্ক: মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী আং সান সু কি-কে আরও ৬ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ঘুষ ও জালিয়াতির ভিন্ন দু’টি মামলায় তিন বছর করে মোট ৬ বছর কারাগারের নির্দেশ দিয়েছে সামরিক জান্তা সরকারের আদালত।
আরও পড়ুন:
৭৭ বছর বয়সি শান্তিতে নোবেল জয়ী আং সান সু কি নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে করা সব মামলার শুনানিতে এখন সেখান থেকেই অংশ নিচ্ছেন তিনি।
মায়ানমারের সামরিক সরকারের আদালতে সু কি-র বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে।যদিও এসব মামলায় আনা অভিযোগ প্রত্যাখ্যান করছেন তিনি। গতবছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।
এরপর সু কি-র সঙ্গে দলের বেশ কয়েকজন সদস্য; রাজনীতিবিদ; আইনজীবী; আমলা; ছাত্র; সাংবাদিক-সহ কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়।
সু কি-র বিরুদ্ধে ফৌজদারি অপরারে একাকি মামলা করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে কারাবাসের নির্দেশ দিয়েছে মায়ানমারের সামরিক আদালত।
আরও পড়ুন:
সু কি-র বিরুদ্ধে দুর্নীতি; ভোট জালিয়াতি; উসকানি; রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস-সহ নানা অভিযোগে এক বছরের বেশি সময় ধরে বিচার চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সব মিলিয়ে প্রায় ২৬ বছরের মতো কারাদণ্ড হতে পারে তাঁর।