পুবের কলম ওয়েবডেস্ক: তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ ঈদুল আযহা উপলক্ষে একটি বার্তায় দেশ ছেড়ে যাওয়া আফগান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন;তারা যেন স্বদেশে ফিরে আসেন। তিনি প্রতিশ্রুতি দেন, ফিরে এলে তাদের কোনো ধরনের ক্ষতি করা হবে না।
আরও পড়ুন:
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় আখুন্দ বলেন,তআফগানরা যারা দেশ ছেড়ে চলে গেছেন, তারা ফিরে আসুন। আপনাদের কেউ ক্ষতি করবে না।
পূর্বপুরুষের ভূমিতে ফিরে এসে শান্তির পরিবেশে বসবাস করুন।দ তিনি আরও বলেন, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন ফিরে আসা নাগরিকদের জন্য যথাযথ আশ্রয় ও সহায়তার ব্যবস্থা নেওয়া হয়।আরও পড়ুন:
এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন বহু আফগান নাগরিক পাকিস্তান, ইরান এবং অন্যান্য দেশে উদ্বাস্তু হিসেবে রয়েছেন। কেউ কেউ যুক্তরাষ্ট্র বা ইউরোপে পুনর্বাসনের অপেক্ষায় আছেন।
আফগানিস্তানে তালেবান সরকারের প্রতিষ্ঠার পর অনেকেই নিরাপত্তা, ভবিষ্যৎ, শিক্ষা ও জীবনের স্থিতিশীলতার কারণে দেশ ছেড়ে চলে যান। বিশেষ করে, সাংবাদিক, নারী অধিকারকর্মী, প্রাক্তন সরকারি কর্মকর্তা ও বিদেশি সংস্থার সঙ্গে কাজ করা ব্যক্তিরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। তবে তালেবান কর্তৃপক্ষ শুরু থেকেই পুনর্মিলনের বার্তা দিয়ে আসছে।আরও পড়ুন:
আখুন্দের এই ঘোষণার কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে আফগানিস্তানও রয়েছে।
এর ফলে বহু আফগানের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসন বা শিক্ষা গ্রহণের সুযোগ অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে পাকিস্তানে অবস্থানরত অনেক আফগান শরণার্থী ফেরত পাঠানো বা স্বেচ্ছায় ফিরে যাওয়ার চাপের মুখে রয়েছেন। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ আফগান পাকিস্তান ছেড়ে গেছেন।আরও পড়ুন:
আখুন্দ তাঁর বার্তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন;তারা যেন আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থাকে ‘ভুলভাবে’ উপস্থাপন না করে। তিনি বলেন,তমিডিয়াকে বিভ্রান্তিকর মূল্যায়ন থেকে বিরত থাকতে হবে এবং ইসলামি ব্যবস্থার অর্জনগুলোকে যথাযথভাবে তুলে ধরতে হবে।দ
আরও পড়ুন:
তালেবান সরকারের মতে, দেশের ভেতরে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এবং তারা পুনরায় ফিরে আসা নাগরিকদের স্বাগত জানাতে প্রস্তুত।
আরও পড়ুন:
\