পুবের কলম, ওয়েবডেস্ক: ম্যাঙ্গালোরে বখরি ঈদ উপলক্ষে পশু জবাইয়ের অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট।তবে বখরি ঈদে এ ধরনের জবাই শুধুমাত্র আইনানুযায়ী কসাইখানায় করা হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এর আগে ২০২১ সালের ৩ মার্চ একটি সরকারী বিজ্ঞপ্তি দিয়ে হরিদ্বারকে একটি বধ্যভূমি মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় এবং পশু জবাইয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। যার কারণে হরিদ্বারের পুরো জেলায় কসাইখানাগুলি বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন:
আর বৃহস্পতিবার ফের উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার ম্যাঙ্গালোর শহরে বখরি ঈদ উপলক্ষে পশু জবাইয়ের অনুমতি দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট।
আরও পড়ুন:
জানা যায়, ফয়সাল হুসেন নামে এক ব্যক্তির আবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়, যিনি হস্তক্ষেপকারী হিসাবে হাইকোর্টের কাছে গিয়েছিলেন এবং আদালতকে পশু জবাইয়ের অনুমতি দেওয়ার অনুরোধ করেছিলেন, এই বলে যে এটি ইসলামে একটি অপরিহার্য ধর্মীয় রীতি।
আরও পড়ুন:
আবেদনে ম্যাঙ্গালোর পৌরসভা এলাকায় ইতিমধ্যে বিদ্যমান আইনানুগ কসাইখানাগুলিতে পশু জবাই করার অনুমতি দেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছিল। প্রধান বিচারপতি ভিপিন সাঙ্ঘি এবং জেআরসি খুলবের একটি বেঞ্চ ১০ জুলাই ২০২২, এ বখরি ঈদ উদযাপনের জন্য ম্যাঙ্গালোর শহরে সরকারি বিজ্ঞপ্তি স্থগিত করেছে। তবে উল্লিখিত আইনানুযায়ী নির্দিষ্ট জায়গায় যাতে জবাই হয় তা নিশ্চিত করতে আদালত হস্তক্ষেপকারীকে নির্দেশ দিয়েছে। বেঞ্চ ম্যাঙ্গালোর পৌরসভাকে শুধুমাত্র এই ধরনের কসাইখানায় পশু জবাই করার বিষয়ে লোকদের জানাতে ও বোঝাতে নির্দেশ দিয়েছে। এর বাইরে বাইরে নয়।