পুবের কলম ওয়েব ডেস্কঃ গাল্ফ অঞ্চলের ‘পার্টি ক্যাপিটাল’ বলা হয় দুবাইকে। আর এই দুবাইয়ে পর্যটকদের আকৃষ্ট করতে মদের ওপর থেকে ৩০ শতাংশ কর প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরশাহীর সরকার। ফলে এখন থেকে দুবাইয়ে মদ পানে কাউকে আর ৩০ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে না। এ ছাড়া, বাতিল করা হয়েছে ব্যক্তিগত বারের লাইসেন্স ফিও।
আরও পড়ুন:
এখন থেকে মদের গ্রাহকরা ফ্রিতে লাইসেন্স পাচ্ছেন। দুবাইয়ের স্থানীয় অ্যালকোহল বিক্রেতা মেরিটাইম অ্যান্ড মার্সেন্টাইল ইন্টারন্যাশল (এমএমআই) কোম্পানিসহ আফ্রিকা ও পশ্চিমা বিশ্বের বেশকিছু কোম্পানি ভোক্তাদের জন্য নতুন ব্যবস্থাটি চালু করার ঘোষণা করেছে। ইনস্টাগ্রামে এক পোস্টে এমএমআই কোম্পানি দুবাই সরকারের পদক্ষেপের প্রশংসা করে লিখেছে, ‘এখন থেকে মদ কিনতে আর বাইরের কোনও দেশে যেতে হবে না।
আরও পড়ুন:
৩০ শতাংশ কর বাতিল হওয়ায় এবং ফ্রিতে অ্যালকোহলের লাইসেন্স মেলায় এখন আপনি সহজে ও কম দামে ড্রিঙ্কস কিনতে পারেন।
’ দুবাইয়ের আইন অনুযায়ী, দুবাইয়ে যারা অ্যালকোহল সেবন করতে ইচ্ছুক বা অ্যালকোহল সঞ্চয় করতে আগ্রহী তারা বাধ্যতামূলক লাইসেন্স পাবেন।আরও পড়ুন:
তবে বয়স হতে হবে ২১ বছরের ওপরে এবং এক বছরের জন্য এই লাইসেন্স বৈধ রাখতে খরচ হবে ২৭০ দিরহাম (৭৩ ডলার)। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর জনসংখ্যার বেশিরভাগই প্রবাসী। পর্যটন খাতে জোয়ার আনার পরিকল্পনার আওতায় নভেম্বরে অ্যালকোহলযুক্ত পানীয়ের উপর কর কমানোর সিদ্ধান্তটি নেয় সরকার।