পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতার দুই বড় ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গলের ওপর বেজায় ক্ষুব্ধ হয়েছে সেনাবাহিনী। তাদের বক্তব্য তাদের জায়গায় ময়দানে ক্লাবগুলিকে গড়ে উঠতে দেওয়া হয়েছিল খেলাধুলার জন্য। কিন্তু কোন মাঠেই এখন সেইভাবে খেলাধুলা হচ্ছে না। তার মধ্যে আবার ভারতের সবথেকে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ এ মোহনবাগান ইস্টবেঙ্গলের অংশগ্রহণ না করাটাও ভাল চোখে দেখেনি সেনাবাহিনী। পাশাপাশি যবে থেকে আইএসএলে সুযোগ পেয়েছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, তখন থেকেই দুই বড় দলের ক্লাবের প্র্যাকটিস তাদের নিজেদের মাঠে আর হচ্ছে না।
একটা বড় কারণ গত দুটো বছর গোয়ায় পুরো প্রতিযোগিতাটি হয়েছিল। তাই দুটো দলের কলকাতায়অনুশীলন করার কোন সুযোগই ছিল না। আর দুই দল আইএসএলে খেলায় কলকাতা লিগেও অংশগ্রহণ করেনি। তাই দুই দলের মাঠে বড় দলের খেলাও কেউ দেখতে পাননি। সেনাবাহিনী এখানেই প্রশ্ন তুলেছে যে কলকাতার ক্লাবগুলোকে জায়গা দেওয়া হয়েছিল খেলাধুলার জন্য। কিন্তু কোথায় সেই খেলাধুলা। মহামেডান ক্লাবের না হয় মাঠ তৈরি হচ্ছে। নতুন করে সাজানো হচ্ছে সাদাকালো গ্রাউন্ডকে। কিন্তু তারা ডুরান্ড কাপ এ প্রতি বছর অংশ নিয়ে যাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই সেনাবাহিনীর। কিন্তু বাকি দুই ক্লাবের উপর অসন্তুষ্ট ফোর্ট উইলিয়াম। তারা একটি বৈঠক ডেকেছে। এ বৈঠকে উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সেনাবাহিনীর আধিকারিকরা, ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন পি ডব্লিউ ডি আধিকারিকরাও। সেই বৈঠকে ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও ডাকা হয়েছে মহামেডান স্পোর্টিংকেও। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে তিন প্রধানের খেলা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। আগামী সপ্তাহেই বৈঠক হওয়ার কথা।
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
১১ জুন ২০২২, ১২:২৪
আরও খবর
আসছে ডার্বি, ফুটবল জ্বরে কাঁপছে ময়দান
ইরানের পর কি ইসরায়েলের নজরে তুরস্ক? বেনেটের মন্তব্যে বাড়ছে জল্পনা
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা, প্রাণহানিতে উদ্বেগ
বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্কটে সংসদ উত্তাল, সরকারের জবাবদিহি দাবি বিরোধীদের
বোমাবর্ষণের মধ্যেও ভাঙছে না শাসনব্যবস্থা, ইরানে সরকার পতনের আশঙ্কা নেই, বলছে রিপোর্ট
বোমাবর্ষণের মধ্যেও ভাঙছে না শাসনব্যবস্থা, ইরানে সরকার পতনের আশঙ্কা নেই, বলছে রিপোর্ট
ভারত-চিনসহ ১৬ দেশের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি, তদন্তের নির্দেশ ট্রাম্পের
ভারত-চিনসহ ১৬ দেশের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি, তদন্তের নির্দেশ ট্রাম্পের
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রায়পুরে আইএএফ উইং কমান্ডারের রহস্যমৃত্যু: ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
রমজানে ১২ দিন বন্ধ আল-আকসা, ইসরাইলের বিরুদ্ধে ৮ দেশের তীব্র নিন্দা
রমজানে ১২ দিন বন্ধ আল-আকসা, ইসরাইলের বিরুদ্ধে ৮ দেশের তীব্র নিন্দা
সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত জানাল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত মার্কিন রাষ্ট্রপতির
সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত জানাল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত মার্কিন রাষ্ট্রপতির
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর