পুবের কলম ওয়েবডেস্কঃ একটা সময় ছিল যখন ডার্বি নিয়ে সবুজ-মেরুণ এবং লাল-হলুদ শিবিরের মধ্যে থাকত আলাদা উন্মাদনা। যতবার ডার্বি, ততবার হারবি এই ধরনের ব্যানার, ফেস্টুন হামেশা চোখে পড়ত।
আরও পড়ুন:
আবার আইএসএলে ফিরছে ডার্বির সেই উন্মাদনা। এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল এর মধ্যে এই ডার্বি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ।
কাগজে কলমে হাবাসের দল এগিয়ে থাকলেও লাল-হলুদ কোচ ডিয়াজও কিন্তু ছক কষতে শুরু করে দিয়েছেন । আদতে দুই স্প্যানিশ কোচের দ্বৈরথ একদম তুঙ্গে।
দুদলের ফুটবলারও কিন্তু ডার্বির উত্তাপে নিজেদের ইতিমধ্যেই সেঁকে নিতে শুরু করেছেন।
আরও পড়ুন:
মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিং এটাই তাঁর প্রথম ডার্বি।
ফলে স্বাভাবিক ভাবেই শনিবার তিলক ময়দানের ডার্বি ঘিরে তাঁর উচ্ছ্বাস অন্যদের থেকে স্বাভাবিক ভাবেই বেশি।আরও পড়ুন:
প্রথম ম্যাচে মোহনবাগান জিতলেও জিততে পারেনি লাল-হলুদ শিবির।ইস্টবেঙ্গলের পেরেসিভিচ বলছিলেন প্রাক্টিস সহ আনুষাঙ্গিক অনেক কিছুই নিয়েই সমস্যা ছিল, তবে তাঁরা দ্রুত উন্নতি করছেন, এটাই সবচেয়ে বড় কথা।
আপাতত আগামী শনিবারের এই ডার্বি নিয়ে জমে উঠেছে সবুজ-মেরুণ লাল হলূড শিবিরের ডার্বির তরজা ।