পুবের কলম ওয়েব ডেস্ক: অন্যান্য বছরের মতো এবারও পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বসবে ক্রিসমাস ফেস্টিভালের আসর। আর আজ বুধবার তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পর্যটন দফতরের আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান।
আরও পড়ুন:
আজ বিকাল সাড়ে চারটর সময় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক এবং রিমোটের মাধ্যমে বো ব্যারাকের অনুষ্ঠানের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এছাড়াও দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়ো, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, সাংসদ ডেরেক ওব্রায়েন, কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল, পর্যটনসচিব ড. সৌমিত্র মোহন, অর্চবিশপ টমাস ডিসুজা, বিশপ অফ কলকাতা আরটি রেভারেন্ড ড. পরিতোষ ক্যানিং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।