কার্তিক ঘোষ, বাঁকুড়া: বাঁধনা পরব উপলক্ষ্যে বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়ার কুরকুটিয়া গ্রামে গরু খুটানোর আসর আক্ষরিক অর্থেই উৎসব মুখর হয়ে ওঠে। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং পুরুলিয়ার বান্দোয়ানের বিধায়ক রাজীব সরেন। আদিবাসী সম্প্রদায়ভুক্ত এই দুই জনকে পেয়ে সমাজের উৎসব অন্য মাত্রায় পৌঁছে যায়। 

জ্যোৎস্না মান্ডি আদিবাসী মহিলাদের বাহুবন্ধনে জড়িয়ে বিধায়ক রাজীব সরেনের মাদলের তালে নাচ করেন।

 রাজীববাবু এবং মন্ত্রী জ্যোস্না মান্ডি বলেন, সমাজের মানুষদের উৎসবের ভাগীদার হতে এখানে আসা। দিদি এই সকল নৃত্যশিল্পীদের মাসে এক হাজার টাকা করে ভাতা দিচ্ছেন। লুপ্তপ্রায় এসকল লোকনৃত্য আজ স্বমহিমায় ফিরে এসেছে। নিজেদের সংস্কৃতির উৎকর্ষতা বাড়াতে এখানে এসেছি সকলের উৎসবের ভাগিদার হতে।