পুবের কলম ওয়েবডেস্কঃ আলিগড়  মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধীন  সিটি স্কুলের নাম পরিবর্তন করে রাখা হল  রাজা মহেন্দ্র প্রতাপ সিং আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সিটি স্কুল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এক বিবৃতে এই কথা জানিয়েছেন।

ওয়াকিবহাল মহলের কথায় হিন্দুত্বের তাস খেলে যোগী রাজ্যে একের পর এক বড়বড় শহর, রেলষ্টেশনের নাম পরিবর্তন করেছে বিজেপি।তবে ভোটের মত সেনসেটিভ ইস্যু থাকায় এবার ভারসাম্যের পথেই হাটল তারা।রাজা মহেন্দ্র প্রতাপ সিং  ছিলেন একজন জাট রাজা, সমাজ সংস্কারক  মুক্তমনা মানুষ।

 মহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজের স্নাতক  ছিলেন। যেটির পরবর্তীতে নাম হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।১৯২৯  সালে, তিনি একটি স্কুল নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে ৩.০৪ একর জমি লিজ দেন।

এএমইউর এক  আধিকারিক জানিয়েছেন, স্কুলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত ২২ শে মার্চ, ২০২১ -এ এক্সিকিউটিভ কাউন্সিলের একটি প্রস্তাবে গৃহীত হয়েছিল।   'রাজা মহেন্দ্র প্রতাপ সিং,  এএমইউ এর একজন কৃতী প্রাক্তনী।

২০১৮ সালে, প্রয়াত জাট রাজার বংশধররা  জমির লিজের  মেয়াদ শেষ হওয়ার পর  আইনি নোটিশ  বিশ্ববিদ্যালয়কে দেন।  কিন্তু পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যদি এমইউ যদ্দি  স্কুলের নাম রাজা মহেন্দ্র প্রতাপ সিংয়ের নামে রাখে, তাহলে জমিটি বিশ্ববিদ্যালয়কে লিজের বদলে দান করা  হবে। বিনিময়ে প্রয়াত রাজার বংশধরদের কাছে টিকোনিয়া পার্কের জমি ফিরিয়ে দেওয়া হবে।

২০১৮  সালে মুহাম্মুদ  আলি  জিন্নাহর প্রতিকৃতিকে ঘিরে বিতর্ক চলাকালীন, ক্যাম্পাসে তার ছবি  স্থাপনের দাবি জানানো হয়েছিল।  সেই সময় মহারাজার পরিবার অনুরোধ করেছিল যে স্কুলে তাঁর অবদানের  স্বীকৃতি স্বরুপ  বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হোক, যাতে ছাত্রসহ সবাই তার অবদান সম্পর্কে সচেতন হয়।