পুবের কলম, ওয়েবডেস্ক: পৌরাণিক কাহিনিতে ধর্ষণের কথা উল্লেখ করে একটি স্লাইড শো-তে হিন্দু দেবতাদের নিয়ে মন্তব্য করায় বিতর্কে জড়ালেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। এই ঘটনায় ওই অধ্যাপককে শো-কজ করেছে বিশ্ববিদ্যালয়। বুধবার অভিযুক্ত অধ্যাপক ডাঃ জীতেন্দ্র কুমারের নামে একটি শো-কজ নোটিশ জারি করা হয়েছে।

স্লাইডের বিষয়বস্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে উল্লেখ করে, এএমইউ সহযোগী অধ্যাপক ডাঃ জীতেন্দ্র কুমারকে ২৪ ঘন্টার মধ্যে তার উত্তর জমা দেওয়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয়।