পুবের কলম, ওয়েবডেস্কঃ মদন মিত্রকে শো-কজ করল তৃণমূল। ফেস বুকে পর পর বিতর্কিত মন্তব্য করার জন্য এই শো-কজ বলেই সূত্রের খবর। দলের আভ্যন্তরীণ কোন্দল বাইরে এনে ফেস বুকে ঘন ঘন মদনের মন্তব্যের জন্যই এই শো-কজ বলে খবর। একের একের পর নেতাকে আক্রমণ।
মদনের মিত্রের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিতে পারে দল। এমনটাই জানা যাচ্ছে।আরও পড়ুন:
এর আগেই বিতর্কিত মন্তব্য করার জন্য, দলের পক্ষ থেকে বার বার তাঁকে সতর্ক করা হয়।
আরও পড়ুন:
এদিকে মদন মিত্র শো-কজ প্রসঙ্গে জানিয়েছেন, শো-কজ করলে উত্তর দেব।
পার্টির মধ্যেই যা বলার বলব। এই বয়সে আর কোথায় যাব। বয়স হয়ে গিয়েছে। শো-কজ মানে তো কোথায় গিয়েছিলে, কেন গিয়েছে জানতে চাওয়া। দলকে উত্তর দেব। আমার হৃদয়ে মমতা, নয়নে অভিষেক।