আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের সেপ্টেম্বরে তাঁর ভারত সফরে আসার কথা।
আরও পড়ুন:
সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন -ভারত জয়েন্ট কন্সালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক শেষে ঢাকা ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নয়াদিল্লী সফরের সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম দশ দিনের মধ্যে হতে পারে।
’আরও পড়ুন:
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দুই দেশের প্রধানমন্ত্রীর কথা হবে অতিমারি-পরবর্তী বিশ্বে সহযোগিতা নিয়েও। কূটনৈতিক সূত্রের বক্তব্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর হাসিনার সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতির জন্যও বটে।
আরও পড়ুন: