পুবের কলম, ওয়েবডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় খালেদা জিয়ার মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসার পর এক লিখিত শোকবার্তায় তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে স্মরণ করেন। অতীতের রাজনৈতিক বৈরিতা ও তিক্ততার ঊর্ধ্বে উঠে শেখ হাসিনা তাঁর শোকবার্তায় খালেদা জিয়াকে ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম পথিকৃৎ’ হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, “বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।” শেখ হাসিনা আরও বলেন, খালেদা জিয়ার প্রয়াণ শুধু বাংলাদেশের রাজনীতির জন্যই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের ক্ষেত্রেও এক অপূরণীয় ক্ষতি। জাতির প্রতি তাঁর অবদান ভোলার নয় বলেও উল্লেখ করেন তিনি। শোকবার্তায় তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি খালেদা জিয়ার পরিবার ও বিএনপি নেতাকর্মীদের প্রতিও সমবেদনা জানান শেখ হাসিনা। তিনি বলেন, “আমি তাঁর পুত্র তারেক রহমান ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বৃহত্তর বিএনপি পরিবারের প্রতিও আমার সহমর্মিতা রইল।” সর্বশক্তিমান আল্লাহ যেন এই শোক সামলানোর জন্য তাঁদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করেন—এই প্রার্থনাও করেন তিনি।খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা শেখ হাসিনার
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:০০
আরও খবর
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে নয়াদিল্লি: জানাল বিদেশ মন্ত্রক
"আমার খুব পছন্দের অভিনেতা ছিলেন", রাহুলের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
শিলিগুড়িতে সভাস্থল বদল নিয়ে আক্ষেপ রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রীকে বার্তা
‘জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরাও’, ভোটের আগে ইঙ্গিত তারেক রহমানের
'দেশ এক মহান অভিভাবককে হারাল': প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে বললেন ড. ইউনূস
'দেশ এক মহান অভিভাবককে হারাল': প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে বললেন ড. ইউনূস
শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিল ইউনূস সরকার
শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিল ইউনূস সরকার
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক’ বলল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক’ বলল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, শান্ত থাকার আহ্বান
জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলা, শেখ হাসিনা সহ তিনজনের রায় আগামী সোমবার
জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলা, শেখ হাসিনা সহ তিনজনের রায় আগামী সোমবার
বাংলাদেশীদের ফেরত পাঠালে আগে হাসিনাকে ফেরান: আসাদুদ্দিন
বাংলাদেশীদের ফেরত পাঠালে আগে হাসিনাকে ফেরান: আসাদুদ্দিন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের