পুবের কলম, ওয়েবডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সন্ত্রাস দমনের’ নামে যা করেছেন, সেজন্য তাঁকে বিচারের মুখোমুখি করা হবে, তা তিনি বাংলাদেশে সশরীর উপস্থিত থাকুন বা না থাকুন। যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজের এশিয়া প্রতিনিধি করডেলিয়া লিঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্কাই নিউজের ওয়েবসাইটে আজ বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘হাসিনা যেখানেই থাকুক না কেন, তার বিচার হবে।
’ স্কাই নিউজকে অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘বিচারের ব্যবস্থা করা হবে। শুধু তাঁর নয়, বরং যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন, তাঁর পরিবারের সদস্য, তাঁর আশ্রিত ব্যক্তি অথবা সহযোগীদের, তাঁদের সবার বিচার করা হবে।’ বাংলাদেশে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আছেন। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, তাঁরা ‘আনুষ্ঠানিক চিঠি’ পাঠিয়েছেন, কিন্তু নয়াদিল্লি থেকে এখনও ‘আনুষ্ঠানিক কোনও জবাব’ পাননি। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি করা হবে, তিনি সশরীর বাংলাদেশে উপস্থিত থাকুন বা না থাকুন। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, শত শত অ্যাকটিভিস্টকে অপহরণ, নির্যাতন এবং হত্যা করতে তিনি তাঁর নিরাপত্তা বাহিনী এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন। তবে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজনৈতিকভাবে নিগৃহীত হচ্ছেন। আয়নাঘরের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনি চোখে যা দেখতে পারেন, আপনি যা অনুভব করতে পারেন অথবা আপনার পক্ষে যা পর্যবেক্ষণ করা সম্ভব, তার মধ্যে সেগুলো সবচেয়ে জঘন্য।’ ইউনূস আরও বলেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) যাঁদের বিরুদ্ধে তদন্ত করছে, তাঁদের একজন যুক্তরাজ্যের লেবার পার্টির আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক। টিউলিপ শেখ হাসিনার বোনের মেয়ে।আরও খবর
বাংলাদেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৪৫, ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭ শিশুর
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ফরাক্কা চুক্তির উপর, ভারতের উদ্দেশে বার্তা তারেকের মন্ত্রীর
বাংলাদেশে ভারতের নয়া রাষ্ট্রদূত হলেন দীনেশ, ঘোষণা কেন্দ্রের
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে নয়াদিল্লি: জানাল বিদেশ মন্ত্রক
বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড দুই পুলিশ সদস্যের
বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড দুই পুলিশ সদস্যের
ভোররাতে গ্রেপ্তার বাংলাদেশের প্রাক্তন স্পিকার, আজ আদালতে তোলা হবে শিরীন শারমিন চৌধুরী-কে
ভোররাতে গ্রেপ্তার বাংলাদেশের প্রাক্তন স্পিকার, আজ আদালতে তোলা হবে শিরীন শারমিন চৌধুরী-কে
বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান
বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান
বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি
বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ