পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্র সরকার। সেই মতোই এবার তাঁকে বাংলাদেশে রাষ্ট্রদূত কথা ঘোষণা করল কেন্দ্র। আজ সোমবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। যদিও তিনি কবে থেকে দায়িত্ব গ্রহণ করবেন সে বিষয়ে এখন কিছু জানানো হয়নি।

 

এর আগে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন প্রণয় বর্মা। তবে তাঁকে বেলজিয়ামের ব্রাসেলসসে পাঠানো হচ্ছে রাষ্ট্রদূত করে। তাঁর জায়গায় দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত করল বিদেশ মন্ত্রক। যদিও বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে।

সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত তারেক রহমানের আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ফের উন্নতির দিকে। ফলে সেও আবহে দীনেশকে রাষ্ট্রদূত করা হল।

উল্লেখ্য, দীনেশ ত্রিবেদী ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। ইউপিএ সরকারের আমলে তিনি তৃণমূলের সদস্য হিসেবে ছিলেন রেলমন্ত্রী। লোকসভার পাশাপাশি রাজ্যসভার সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীনেশ ত্রিবেদী। এছাড়াও, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন দীনেশ ত্রিবেদী। পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের কাছে হেরে যান দীনেশ। তার পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আবহে তিনি তৃণমূল ছেড়ে যোগ দেন। আর এবার ২৬-এর বিধানসভা নির্বাচনের আবহে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত করতে চায়ছে কেন্দ্র।